TEAM

সংগঠনের নীতিমালা

TEAM (Together for Education, Athletics & Mission)

আমাদের সংগঠনের মৌলিক নীতি, সাধারণ নীতি এবং সদস্যপদ নীতিমালা

  1. 1

    শিক্ষা, ক্রীড়া ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজের উন্নয়ন সাধন করা।

  2. 2

    সকল সদস্যের মধ্যে সততা, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান বজায় রাখা।

  3. 3

    ধর্ম, বর্ণ, লিঙ্গ বা রাজনৈতিক মতভেদ নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

  1. 1

    ১৪ বছর (অষ্টম শ্রেণি) বা তার অধিক বয়সীরা সংগঠনের প্রাথমিক সদস্য হতে পারবে। সদস্য হতে আবেদনপত্র পূরণ ও কমিটির অনুমোদন প্রয়োজন।

  2. 2

    সংগঠনে কোনো প্রকার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা যাবে না।

  3. 3

    সংগঠনের সকল কার্যক্রম সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা বজায় রাখা হবে এবং কোনো অভিযোগ থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত করা হবে।

  4. 4

    সংগঠনের কোনো সম্পদ (বই, ক্রীড়া সরঞ্জাম ইত্যাদি) অফিসের বাইরে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না।

  5. 5

    সংগঠনের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কমিটির সভা করতে হবে এবং কমিটির সিদ্ধান্ত সকল সদস্যকে মান্য করতে হবে।

  6. 6

    সংগঠনে রাজনৈতিক আলোচনা, বিশ্লেষণ ও গঠনমূলক বিতর্ক করা যাবে; তবে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ।

  7. 7

    সংগঠনের মূলধন থেকে কোনো সদস্য ঋণ গ্রহণ করতে পারবে না।

  1. 1

    সদস্যদের নিয়মিত সভা ও কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক।

  2. 2

    কোনো সদস্য রাজনৈতিক বিষয়ে বিরোধ সৃষ্টি করতে পারবে না।

  3. 3

    সমাজের অসঙ্গতি, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সংগঠনের পক্ষে কাজ করতে হবে। এ ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থের পরিপন্থী হলেও সংগঠনের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হবে।

  4. 4

    সকল সদস্য নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত চাঁদা পরিশোধ করবে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনার স্বার্থে আলোচনার ভিত্তিতে অতিরিক্ত চাঁদা ধার্য করা হলে তাও পরিশোধ করতে হবে।

  5. 5

    কোনো সদস্য সামাজিক সমস্যায় পড়লে সংগঠন তার পাশে দাঁড়াবে; তবে কোনো সদস্য অন্যায় কাজে যুক্ত থাকলে সংগঠন তার দায় নেবে না এবং পাশে দাঁড়াবে না।

  6. 6

    অন্য কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের সাথে কাজ করার ক্ষেত্রে সংগঠনের মূল্যবোধ ও নীতিমালা বজায় রাখতে হবে।

  7. 7

    সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে বা নৈতিক অবক্ষয় ঘটলে সদস্যপদ বাতিল করা হবে; এ ক্ষেত্রে কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

  8. 8

    নির্ধারিত দায়িত্ব ও সময়সূচি অনুযায়ী কাজ সম্পাদন করতে হবে।

  9. 9

    কোনো অভিযোগ থাকলে মৌখিক বা লিখিতভাবে কমিটির কাছে উপস্থাপন করতে হবে। কমিটি বিষয়টি পর্যালোচনা করে যথাযথ সমাধান প্রদান করবে।

  10. 10

    সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীতিমালা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।

Contact Us